1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

টাংগাইল সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখিপুরে শুক্রবার সন্ধ্যায় মনির হোসেন নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে নেত্রকোনা জেলার বারহাটা উপজেলার লিটন মিয়ার ছেলে। গতকাল মনির হোসেন নেত্রকোনা থেকে উপজেলার শোলাপ্রতিমা এলাকায় তার দুলাভাই কাদেরের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বিকালে সাইকেল চালিয়ে সখিপুর আসার পর বাড়ি ফেরার পথে গ্যাস চৌরাস্তা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘাতক পিকআপটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সখিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

    Zzt

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট