1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

টাংগাইল সখিপুরে হাসান কারাতে একাডেমি বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সখিপুরে কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সখিপুর (টাঙ্গাইল)
সখিপুর উপজেলা প্রতিনিধি:

হাসান কারাতে একাডেমি, সখিপুর, টাঙ্গাইল-এর উদ্যোগে সোতোকান কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সখিপুরে অবস্থিত একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ রানা, মেডিকেল অফিসার, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আল মামুন, কারাতে কোচ, মির্জাপুর উপজেলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক উজ্জ্বল ও সহকারী প্রশিক্ষক রবিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্শাল হাসান, প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, হাসান কারাতে একাডেমি।
এ সময় মোট সাত জন প্রশিক্ষণার্থীকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথি ডা. মাসুদ রানা তাঁর বক্তব্যে স্বাস্থ্য সচেতনতা ও কারাতে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। তিনি বলেন, নিয়মিত কারাতে অনুশীলন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে মার্শাল হাসান সকল অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কারাতে শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে শৃঙ্খলা ও আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট