1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

টাকাই যেন সব—অভাবের কাছে থেমে যাচ্ছে ছোট্ট শিপনের জীবন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

টাকাই যেন সব—অভাবের কাছে থেমে যাচ্ছে ছোট্ট শিপনের জীবন

টাকার অভাবে জীবন যখন থমকে যায়, তখন সবচেয়ে অসহায় হয়ে পড়ে শিশুরা।টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামের ১১ বছরের শিশু শিপন আজ তেমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি।
ছয় মাস আগে তার বাম পায়ে বড় একটি অপারেশন হয়। শিপনের বাবা শোলাপ্রতিমা বাজারে পান বিক্রি করে কোনোরকমে সংসার চালান। আর মা স্থানীয় একটি নার্সারিতে কাজ করে ছেলের চিকিৎসার খরচ জোগাতেন। কিন্তু গত ২৩ ডিসেম্বর শোলাপ্রতিমা-সখীপুর-গৌড়িয়া সড়কের স্টেডিয়ামের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শিপনের মা। সেই দুর্ঘটনার পর থেকেই কার্যত থেমে যায় তার চিকিৎসা।
অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা না হওয়ায় অপারেশন করা পায়ে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে টানা ১৭ দিন ইনজেকশন নিতে হবে এবং পুনরায় একটি অপারেশন জরুরি। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এই ব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমানে শিপনের খালা বাছেনা বেগম নিজের সামর্থ্য অনুযায়ী শিশুটির দেখভাল করছেন। প্রতিবেশীদের সামান্য সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
শিপনের একটাই প্রশ্ন—সে কি আবার সবার মতো স্বাভাবিকভাবে হাঁটতে ও খেলতে পারবে?
মানবিক সহায়তার জন্য শিপনের পরিবারের যোগাযোগ নম্বর: ০১৭৩৭২৩৩৯২৬
সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি, তার স্বপ্ন, আর একটি স্বাভাবিক জীবন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট