1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সখিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সখিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখিপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের হলরুমে এই আয়োজন করা হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার কবিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ মাস্টার, ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব নাছির উদ্দিন নাছির সহ প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যেরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট