
সখিপুরে ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও স্বাস্থ্য পরীক্ষা।
সখিপুর উপজেলা নিজস্ব প্রতিনিধ
টাঙ্গাইলের সখীপুরে বিনামূল্যে রক্তেরগ্রুপ ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সখীপুর ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে এ পরীক্ষা করা হয়। সেবা মডেল প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় প্রায় দুইশত রোগীর রক্তের গ্রুপ ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন ডা. আতাহার ইসতিয়াক আসিফ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রহিজ উদ্দিন, হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মজিদ মিয়া, সখীপুর ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ প্রমুখ।
হাতিয়া ডিগ্রি কলেজ ও হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের সখিপুর ব্লাড ডোনেশন ক্লাব সখীপুর ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।