1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

‎সংসদে যাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায় এই জন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি ‎          কাদের  সিদ্দিকী

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

‎সংসদে যাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায় এই জন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি
‎             ————কাদের  সিদ্দিকী


‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল) : বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন- সংসদে যাতে জয় বাংলা বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায় এইজন্য আমি বড় ভাই লতিফ সিদ্দিকীকে (টাঙ্গাইল-৪) কালিহাতি থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক আর নাই থাকুক।
‎আমি নির্বাচনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার জন্য কালিহাতীতে প্রচারে দলীয়ভাবে সাপোর্ট দিয়েছি।
‎সোমবার সন্ধ্যা ছয়টায় সখিপুর পৌর শহরে নিজস্ব বাস ভবনে আয়োজিত সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বিশেষ সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎ টাঙ্গাইল-৮ (সখিপুর বাসাইল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান কাদের সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাত করা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন- মুক্তিযুদ্ধের তোমাদের সময় নেতৃবৃন্দরা যে অন্যায় করেছে তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যেভাবে মাফ করে পুরো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে মুক্তিযুদ্ধে তোমাদের ভূমিকার জন্য মাফ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষের লোক হোতাম। কিন্তু আমি তো স্বাধীনতা বিরোধী পক্ষে থাকতে পারিনা। আমি মুক্তিযোদ্ধা দেশকে, স্বাধীন করেছি। আমি স্বাধীনতাকে বুকে নিয়ে কবরে যেতে চাই।
‎তিনি টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয় ভাবে সমর্থন দিয়ে সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারনায় মাঠে থাকার ঘোষনা দেন।
‎সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সবাই সবুর খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর সভাপতি আঃ রহমান, সখিপুর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত খান টিপু, আবু জাহিদ রিপন, সিদ্দিকী প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট